1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাঁদা তুলতে গিয়ে পিটুনিতে চাঁদাবাজ নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

চাঁদা তুলতে গিয়ে পিটুনিতে চাঁদাবাজ নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট –

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের মারধরে মামুন বেপারী (৩২) নামে এক চাঁদাবাজ নিহত হয়েছেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব সিধারচর এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া জামালপুরের মোহাম্মদ আলীর ছেলে। তিনি একজন চিহ্নিত চাঁদাবাজ বলে জানিয়েছে নৌপুলিশ।

চাঁদপুরের বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরে মেঘনা নদীতে ট্রলারযোগে মামুনসহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সঙ্গে তাদের মারামারি হলে মামুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পথে বের হয় এবং রাস্তায় তার মৃত্যু হয়। এরমধ্যে বাল্কহেডটি অন্যত্র চলে যায়।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিছ উদ্দিন জানান, নিহতের লাশ তার স্বজনরা গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে ঘটনাটি নদীর যে অংশে ঘটেছে সেটি মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পড়েছে। তাই এখন গজারিয়া থানা থেকে শুধুমাত্র নিহত মরদেহের সুরতহাল করা হবে। মামলা মতলব উত্তর থানায় করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন