1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার নতুন ঢেউ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনার নতুন ঢেউ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউরোপে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা আরেকটি ধাক্কা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, টিকাদান কর্মসূচির ধীর গতির কারণে ঝুঁকি বাড়ছে।

দিনকে দিন সামাজিক যোগাযোগ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাকেও ঝুঁকির অন্যতম কারণ বলেছেন তিনি।

ব্রিটেনে নতুন করে যারা করোনায় সংক্রমিত হচ্ছেন তাদের ৯১ শতাংশই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

ভ্যারিয়েন্টটি বেশি সংক্রমণের জন্য দায়ী সেটি আগেই বলা হচ্ছিল। তখন ব্রিটেন বলেছিল এটি ৪০ থেকে ৫০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য।

এই ভ্যারিয়েন্ট বাংলাদেশেও পাওয়া গেছে। এটি যেমন বেশি সংক্রমণের জন্য দায়ী, তেমনি বেশি অসুস্থও করছে মানুষকে।

এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে হলে দু’টি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছে ল্যানসেট।

ল্যানসেট বলছে, শুধুমাত্র প্রথম টিকা যারা নিয়েছেন তাদের শরীরে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বেশ কম। এমনকি দু’টি টিকা নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবধান বেশি হয়, সে ক্ষেত্রেও অ্যান্টিবডির প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমেছে।

ল্যানসেটের ওই গবেষণায় উঠে এসেছে, ফাইজারের প্রথম টিকা নেওয়া থাকলে করোনার আদি প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া ৭৯ শতাংশ। আলফা প্রজাতির (বি.১.১.৭) বিরুদ্ধে তা ৫০ শতাংশে নেমেছে। এই অ্যান্টিবডির প্রতিক্রিয়া ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আরও কম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন