1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাগর তীরে ভেসে এলো কয়েকশত মৃত সামুদ্রিক প্রাণী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সাগর তীরে ভেসে এলো কয়েকশত মৃত সামুদ্রিক প্রাণী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কয়েকশত মৃত সামুদ্রিক প্রাণী ভেসে এসেছে শ্রীলঙ্কার সাগর তীরে। কয়েক সপ্তাহ আগে বিপজ্জনক কেমিক্যাল দ্রব্য বোঝাই এক কার্গো জাহাজে আগুন লেগে ডুবে যাওয়ার পর এমন ঘটনা ঘটল।

জুনের শুরুতে কলম্বো উপকূলে এক্স-প্রেস পার্ল নামে এক জাহাজ ডুবে যায়। ট্যাংকে কয়েক টন তেল যাচ্ছিল জাহাজটি। কয়েকদিন ধরে জ্বলার পর ডুবে যায় এটি। এই ঘটনার এক মাস পার হতেই এই সামুদ্রিক বিপর্যয়।

তীরে এখন পর্যন্ত ভেসে আসা সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে ১৭৬টি কচ্ছপ, ২০টি ডলফিন এবং চারটি তিমি।

জাহাজটি নিয়ে বিশেষজ্ঞরা শঙ্কিত। কয়েক দশকের জন্য এটি পরিবেশকে ঝুঁকিতে ফেলে দিল মনে করছেন তারা।

এক্স-প্রেস পার্লে ২৮৭ টন বাংকার জ্বালানি তেল এবং ৫০ টন টন গ্যাস তেল ছিল। এ ছাড়াও ২৫ টন নাইট্রিক অ্যাসিডের পাশাপাশি অন্যান্য কেমিক্যাল ও কসমেটিকস ছিল জাহাজটিতে। ২০ মে আগুন লাগে এক্স-প্রেস পার্লে।

এক পরিবেশবাদী গ্রুপ জানায়, জাহাজটির বিষাক্ত কার্গো ‘কেমিক্যাল স্যুপ’ তৈরি করে হুমকি হয়ে উঠতে পারে ওই এলাকার জন্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন