1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মারা গেল জুডো ক্লাসে ২৭ বার ছুড়ে ফেলা শিশুটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মারা গেল জুডো ক্লাসে ২৭ বার ছুড়ে ফেলা শিশুটি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঘটনাটা গত এপ্রিলের। তাইওয়ানে জুডো অনুশীলনের সময় মেঝেতে ২৭ বার সাত বছরের এক শিশুকে ছুড়ে ফেলা হয়েছিল। অনুশীলনের সময় সহপাঠী ও কোচের এমন নির্মম নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল শিশুটি।

ঘটনাটা গত এপ্রিলের। তাইওয়ানে জুডো অনুশীলনের সময় মেঝেতে ২৭ বার সাত বছরের এক শিশুকে ছুড়ে ফেলা হয়েছিল। অনুশীলনের সময় সহপাঠী ও কোচের এমন নির্মম নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল শিশুটি।

তার আগে ৭০ দিন শিশুটিকে বাঁচানোর জন্য হাসপাতালে লড়াই করেছে তার বাবা-মা। কিন্তু মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণে ভোগা শিশুটি মৃত্যুর বিপক্ষে জুড়ো লড়াইয়ে পেরে উঠল না। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

শিশুটির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জুডো ক্লাসে ২৭ বার ছুড়ে ফেলায় কোমায় চলে যাওয়ার পর তাকে লাইফ-সাপোর্টে রাখা হয়েছিল।

তাইপে টাইমস জানিয়েছে, শিশুটির ওপর শারীরিক নির্যাতনে মারাত্মকভাবে আহত এবং অপ্রাপ্তবয়স্ক একজনকে দিয়ে অপরাধ করানোর জন্য অভিযুক্ত করা হয়েছে তার ৬০ বছর বয়সী কোচকে।

কোচটির ডাকনাম ‘হো’। এই মাসের শুরুর দিকে এক লাখ তাইওয়ান ডলারে (৩৫৮৩ ডলার বা ২৫৮৭ পাউন্ড) জামিন পান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন