1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার মডার্নার টিকার জরুরি অনুমোদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

এবার মডার্নার টিকার জরুরি অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নভেল প্রতিরোধে দেশে এবার যুক্তরাষ্ট্রের মডার্নার টিকাকে জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছে সরকার। জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য দেশে এ পর্যন্ত মোট আটটি টিকার অনুমোদন দেয়া হলো।

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে উৎপাদিত করোনা প্রতিরোধের টিকা মডার্না এমআরএনএ-১২৭৩ টিকা দেশে জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-২ এর উপসচিবের আবেদনের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়। এ টিকার স্থানীয় এজেন্ট স্বাস্থ্য সেবা বিভাগ।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) ১৮ বা তদুর্ব্ধ বয়সের ব্যক্তির শরীরে প্রয়োগের জন্য টিকাটির অনুমোদন দেয়। সরকারের করোনার টিকা প্রয়োগের পরিকল্পনা অনুযায়ী এ টিকা প্রয়োগ করা হবে।

প্রথম ডোজ প্রয়োগের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে। টিকাটি প্রয়োগের আগে ৩০ দিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। মাত্র ১২ ঘণ্টা সংরক্ষণ করা যাবে ৮ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রায়।

এর আগে ঔষধ প্রশাসন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, রাশিয়ার স্পুতনিক-৫, ফাইজার-বায়ো এনটেক, জনসন অ্যান্ড জনসন এবং সুইডেনে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন