1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা রাশিয়া-চীনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা রাশিয়া-চীনের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

প্রায় ২০ বছরের পুরোনো বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া ও চীন। এ নিয়ে সোমবার দেশ দুটি একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।

বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরের দুই দশক উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ভার্চুয়াল বৈঠকের পর এ বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে দুই নেতা রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সম্পর্কের ‘স্থিতিশীল ভূমিকার’ প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুই বিশ্ব শক্তির অভিন্ন টানাপোড়েনের প্রেক্ষিতে গত বেশ কয়েক বছর ধরে মস্কো ও বেইজিং নিবিড় সহযোগিতার বন্ধনে আবদ্ধ রয়েছে। তারা অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে।

পুতিন বলেন, এই বন্ধুত্ব চুক্তি সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। চুক্তির মেয়াদ ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হবে।

চুক্তিটির প্রশংসা করে তিনি বলেন, বৈশ্বিক বিষয়ে এ চুক্তি চীন ও রাশিয়ার সহযোগিতার ক্ষেত্রে স্থিতিশীল ভূমিকা পালন করছে।

ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে শি চিনপিং বলেন, অশান্তি ও পরিবর্তনের মধ্যদিয়ে যাওয়া এ বিশ্বে মানবতা নানা ধরনের ঝুঁকি মোকাবিলা করছে। চীন ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক শক্তির যোগান দিচ্ছে।

তিনি আরও বলেন, চীন ও রাশিয়ার বন্ধুত্ব নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের সময় ২০০১ সালে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন