1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৯ বছর আগে চুরি হয়ে হওয়া পিকাসোর চিত্রকর্ম উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৯ বছর আগে চুরি হয়ে হওয়া পিকাসোর চিত্রকর্ম উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

উদ্ধার হওয়া পিকাসোর উইমেন্স হেড ও মন্দ্রিয়ানের উইন্ডমিল
৯ বছর আগে গ্রিক গ্যালারি থেকে চুরি হয়ে গিয়েছিল পাবলো পিকাসোর এক চিত্রকর্ম। অবশেষে অ্যাথেন্স থেকে উদ্ধার হয়েছে চিত্রকর্মটি।

সোমবার অ্যাথেন্সের পুলিশ জানায়, ডাচ শিল্পী পিত মন্দ্রিয়ানের ১৯০৫ সালের চিত্রকর্ম ‘উইন্ডমিল’র পাশাপাশি পিকাসোর ‘উইমেন্স হেড’ খুঁজে পাওয়া গেছে।

এই দুই চিত্রকর্ম ২০১২ সালে এথেন্স জাতীয় গ্যালারি থেকে এক ছিনতাইয়ের ফলে হারিয়ে যায়। ওই সময় ভোরের দিকে ফ্রেম থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে চিত্রকর্ম দুটি চুরি করে ফেলা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসারের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরের উপকণ্ঠের এক ঘাটে শিল্পকর্মটি লুকিয়ে রাখার অপরাধে এক গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

চুরি হওয়ার পর গ্রিসের পুলিশ ধারণা করেছিল, চিত্রকর্মটি দেশের ভেতরেই আছে। এক মাস আগের সেই ধারণার প্রেক্ষিতে সোমবার চিত্রকর্ম উদ্ধারের ঘোষণাটি এল।

পিকাসোর চিত্রকর্ম এক নারীর পোর্ট্রেটটিতে তার কিউবিস্ট স্টাইলের ছাপ রয়েছে। ১৯৪৯ সালে শিল্পী নিজে চিত্রকর্মটি উপহার দেন জাতীয় গ্যালারিকে। তারও এক দশক আগে ছবিটি আঁকা হয়। পিকাসো জানিয়েছিলেন, এই উপহার নাৎসি জার্মানির প্রতিরোধে দেশটির প্রতিরোধের স্বীকৃতি।

কর্মকর্তাদের আশা, চিত্রকর্ম উদ্ধারের ব্যাপারে তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলন আয়োজন করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন