1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিতর্কিত ‘ক্যানাল ইস্তাম্বুল’ খনন উদ্বোধন করলেন এরদোয়ান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিতর্কিত ‘ক্যানাল ইস্তাম্বুল’ খনন উদ্বোধন করলেন এরদোয়ান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বসফরাস প্রণালীর ওপর চাপ কমাতে শনিবার নতুন খাল খননের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তবে এটি পরিবেশ বিপর্যয় সৃষ্টি করবে বলে অভিযোগ করেছেন তার সমালোচকরা। খবর আল জাজিরার।

‘ক্যানাল ইস্তাম্বুল’ বসফরাস প্রণালির সমান্তরাল একটি বিশাল জলপথ। এটি কৃষ্ণসাগরকে মারমারা সাগর ও ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করবে।

প্রকল্পের অংশ হিসেবে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আজ আমরা তুরস্কের উন্নয়নের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি।’

৪৫ কিলোমিটার (২৮ মাইল) দীর্ঘ জলপথ কৃষ্ণসাগরকে বৈশ্বিক সামুদ্রিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। যা হতে পারে ইউরোপীয় ভূ-রাজনীতি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে এরদোয়ানের সমালোচকদের অভিযোগ, এই প্রকল্প তুরস্কে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে। সেই সঙ্গে দেশটিকে অনাবশ্যকভাবে ঋণে জর্জরিত করবে।

তবে এরদোয়ান তার বক্তৃতায় এই প্রকল্প বাস্তবায়নে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। সমালোচকদের বক্তব্য নাকোচ করে তিনি বলেন, ‘এই প্রকল্পের সকল পর্যায়ে বৈজ্ঞানিক নকশা অনুসরণ করা হচ্ছে।’

তুরক্রে বাইরেও এই প্রকল্প নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। প্রধানত রাশিয়া সমালোচনা করে বলেছে, ‘এই প্রকল্প কৃষ্ণসাগরে ন্যাটোর প্রবেশ সহজ করবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন