1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনা আক্রান্ত ১০ শতাংশের কোন উপসর্গ নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দেশে করোনা আক্রান্ত ১০ শতাংশের কোন উপসর্গ নেই

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতি করোনাভাইরাসে গোটা দেশে ৮ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৮০০ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৭০ জন। তবে সুস্থ হওয়াদের মধ্যে কোন লক্ষণ-উপসর্গ ছিল না। এমন হিসেব করলে মোট শনাক্তের ৯.৭২ শতাংশের করোনার লক্ষণ-উপসর্গ নেই।

শুক্রবার (১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। তাদের মধ্যে কোনও লক্ষণ উপসর্গ নেই। কিন্তু পরপর দু’টি টেস্ট করতে হয়, সেটির মধ্যে কারও একটি টেস্ট হয়েছে, কারও বাকি আছে। কারও কারও একটিও টেস্ট হয়নি। কারণ এটি সময়ের ব্যাপার। লক্ষণ-উপসর্গ সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো করে থাকি। এই ৮০০ শনাক্ত রোগীরা বাসায় আছেন এবং কিছু হাসপাতালে আছেন, তাদের কোনও লক্ষণ-উপসর্গ নেই।

নতুন আক্রান্ত ও মৃত্যু সম্পর্কে বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৫৭৩টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ হাজার ২৩৯টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ২৩৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।

যারা মারা গেছেন, তাদের একজন পুরুষ, একজন নারী; একজন ষাটোর্ধ্ব, একজন পঞ্চাশোর্ধ্ব।

ব্রিফিংয়ের শুরুতে তিনি করোনাভাইরাস শনাক্তকরণে যেসব প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা করছে, তাদের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন