1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফ্রান্স, জার্মানি, নরওয়েতে ছড়াচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

ফ্রান্স, জার্মানি, নরওয়েতে ছড়াচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ব্রিটেন-যুক্তরাষ্ট্রের পর জার্মানি, ফ্রান্স এবং নরওয়ের মতো দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলোতে নতুন করে যারা শনাক্ত হচ্ছেন তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ডেল্টার কবলে পড়েছেন।

এই ভ্যারিয়েন্টটি তুলনামূলক বেশি সংক্রামক এবং বেশি ক্ষতিকর।

এর আগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ভ্যারিয়েন্টটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায়।

জার্মানি বুধবার নতুন করে সতর্কবার্তা দিয়েছে। দেশটির সরকার বলছে, ডেল্টার কারণে করোনা প্রতিরোধের অর্জন বিসর্জন দেয়া যাবে না।

এই ভ্যারিয়েন্ট বাংলাদেশেও পাওয়া গেছে। এটি যেমন বেশি সংক্রমণের জন্য দায়ী, তেমনি বেশি অসুস্থও করছে মানুষকে।

এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে হলে দু’টি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছে ল্যানসেট।

ল্যানসেট বলছে, শুধুমাত্র প্রথম টিকা যারা নিয়েছেন তাদের শরীরে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বেশ কম। এমনকি দু’টি টিকা নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবধান বেশি হয়, সে ক্ষেত্রেও অ্যান্টিবডির প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমেছে।

ল্যানসেটের ওই গবেষণায় উঠে এসেছে, ফাইজারের প্রথম টিকা নেওয়া থাকলে করোনার আদি প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া ৭৯ শতাংশ। আলফা প্রজাতির (বি.১.১.৭) বিরুদ্ধে তা ৫০ শতাংশে নেমেছে। এই অ্যান্টিবডির প্রতিক্রিয়া ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আরও কম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন