1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য হলেন মাশরাফী ও তার বাবা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য হলেন মাশরাফী ও তার বাবা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সদ্যঘোষিত নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। এ ছাড়া মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

রবিবার (২০ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে স্থান পেয়েছেন ৩৯ জন এবং সদস্য করা হয়েছে ৩৬ জনকে। মাশরাফী বিন মোর্ত্তজার নাম রয়েছ সদস্য তালিকার চার নম্বরে।

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

মাশরাফী বিন মোর্ত্তজা ২০১৮ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিয়ে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। মাশরাফী বিন মোর্ত্তজা নৌকা প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট।

এদিকে মাশরাফী নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ ডিসেম্বর সম্মেলন শেষে অ্যাড. সুবাস চন্দ্র বোসকে সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনের দেড় বছর পর পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো। ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সৈয়দ মোহাম্মদ আলী, আঞ্জুমান আরা, অ্যাড. আইয়ুব আলী প্রমুখ।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাবুল কুমার সাহা, মো. রাসেদুল বাশার ডলার ও আবু হেনা মোস্তফা কামাল স্বপন। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মঞ্জরুল কবির মুন, দেবাশীষ কুন্ডু মিটুল ও সরদার আলমগীর হোসেন আলম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন ইঞ্জিনিয়ার খশরুল আলম পলাশ। প্রচার ও প্রাশনা সম্পাদক হিসেবে রয়েছে সৈয়দ সামিউল হাসান শরফু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন