1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার পেরুর ভ্যারিয়েন্ট নিয়ে ডব্লিউএইচওর উদ্বেগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এবার পেরুর ভ্যারিয়েন্ট নিয়ে ডব্লিউএইচওর উদ্বেগ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের পর পেরুর ল্যাম্বডা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

২০২০ সালের আগস্টে পেরুতে প্রথম চিহ্নিত হয় এটি। তার পর থেকে অন্তত ২৯টি দেশে ছড়িয়ে পড়েছে স্ট্রেইনটি।

ডব্লিউএইচও একে জায়গা দিয়েছে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ তালিকায়। তাদের বক্তব্য, ল্যাম্বডা স্ট্রেইনকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা জরুরি। খুব শিগগিরি হয়তো আলফা, বিটা, ডেল্টা, গামা-র মতো একেও জায়গা দিতে হবে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ তালিকায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আমেরিকা জুড়ে ল্যাম্বডা স্ট্রেইন ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দেখেই একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেসট’ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

করোনাভাইরাসের স্ট্রেইনগুলোকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। একটিতে রাখা হয়েছে সেই সব স্ট্রেইনকে, যেগুলো মহামারীর মতো সমস্যা তৈরি করছে। অন্য ভাগে থাকা স্ট্রেইনগুলো নিরীহ, অর্থাৎ ভয়ের কারণ নেই।

ডব্লিউএইচও জানিয়েছে, ল্যাম্বডা স্ট্রেইনটিকে তারা দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে দেখেছে, এটির সংক্রমণ ক্ষমতা ক্রমেই বেড়েছে। অ্যান্টিবডির ক্ষমতাও নষ্ট করে দিচ্ছে এটি।

বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে যত বেশি সম্ভব টিকা দিতে হবে। না হলে নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি বিপদ ডেকে আনতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন