1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসরায়েলের সঙ্গে ‘ভ্যাকসিন বিনিময় চুক্তি’ বাতিল করল ফিলিস্তিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ইসরায়েলের সঙ্গে ‘ভ্যাকসিন বিনিময় চুক্তি’ বাতিল করল ফিলিস্তিন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন বিনিময় সংক্রান্ত যে চুক্তি হয়েছিল সেটি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। ভ্যাকসিনগুলোর মেয়াদ প্রায় শেষের দিকে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ফিলিস্তিন সরকার জানিয়েছে, ফাইজারের ৯০ হাজার ডোজ ভ্যাকসিন চুক্তির শর্ত অনুসরণ করে পাঠানো হয়নি।

বিবিসি জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের ডোজগুলোর মেয়াদ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।

রবিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শপথ নেওয়ার পর ফিলিস্তিনের প্রশাসনের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে একটি চুক্তি হয়।

এ চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন কর্তৃপক্ষও ফাইজারের কাছ থেকে তাদের টিকার যে চালান পাওয়ার কথা রয়েছে তা থেকে একই পরিমাণ ডোজ টিকা ইসরায়েলকে দেয়ার কথা।

ইসরায়েল ফাইজারের কয়েকলাখ ডোজ টিকা পাওয়ার পরই প্রায় ৫৫ শতাংশ ইসরায়েলির দুই ডোজ টিকা দেওয়ার কাজ শেষ করেছে। অন্যদিকে পশ্চিম তীর ও গাজায় মাত্র এক ডোজ টিকা পেয়েছেন ৩৩ শতাংশ ফিলিস্তিনি।

ফিলিস্তিনকে মোট ১০ লাখ ডোজ ফাইজারের কভিড-১৯ ভ্যাকসিন দেবে ইসরায়েল। চুক্তি অনুযায়ী এ বছরের শেষ দিকে ফিলিস্তিন ভ্যাকসিন পাওয়া মাত্রই সমান পরিমাণ ভ্যাকসিন ইসরায়েলকে ফেরত দিতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন