1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাবুল বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি নিয়ে জোরালো আপত্তি তালিবানের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

কাবুল বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি নিয়ে জোরালো আপত্তি তালিবানের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর
জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বৃহস্পতিবার বলেন, “নেতাদের কাছ থেকে এ ব্যাপারে পরিষ্কার প্রতিশ্রুতি পাওয়া গেছে যে, হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক নেতৃত্বের ভূমিকা নেবে এবং সেটা কীভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।”

বেশ কয়েক দিন ধরে কাবুল বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি নিয়ে কথা চললে। সুলিভানের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

ভয়েস অব আমেরিকাকে তিনি বলেন, দেশের বিমান বন্দর ও অন্যান্য স্থান পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে আফগানদের।

মুজাহিদ বলেন, “বিমানবন্দরের নিরাপত্তার অজুহাতে যদি বিদেশি বাহিনী সামরিক উপস্থিতি বহাল রাখতে চায়, তা হলে আফগানরা সেটা হতে দেবে না এবং তাদের দখলদার হিসেবেই দেখবে, তা তুরস্কই হোক বা অন্য যে কোন দেশ।”

সঙ্গে জোর দিয়ে বলেন, তালিবান তুরস্কের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ রাখছে এবং ‘ইসলামী রাষ্ট্রটির সঙ্গে ভ্রাতৃসুলভ সম্পর্ক রাখতে চায়’।

তালিবান শুক্রবার বলেছে, ১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটোবাহিনী যাওয়ার পর আফগানিস্তানে কোন বিদেশি বাহিনী থাকার বিষয়ে তাদের বিরোধিতা তুরস্ককে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিবৃতির ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান সোমবার বৈঠকে সহমত হন যে সৈন্য প্রত্যাহারের পরও কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা প্রদান করবে তুরস্ক।

এর আগে সেনাদের আফগানিস্তান ত্যাগ পরবর্তী অবস্থায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের জন্য পাকিস্তানে বিমান ঘাঁটি স্থাপনের আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রও আলোচনা এগিয়ে নেয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন