1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফ্রিকার উপনিবেশ বিরোধী নেতা কুন্দ মারা গেছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

আফ্রিকার উপনিবেশ বিরোধী নেতা কুন্দ মারা গেছেন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জাম্বিয়ার প্রথম প্রেসিডেন্ট কেনেথ কুন্দ আর নেই। ৯৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

কুন্দ ছিলেন আফ্রিকার শেষ প্রজন্মের নেতাদের একজন, যিনি উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

সোমবার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর লুসাকায় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কুন্দর সহযোগীরা জানিয়েছেন, তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হননি।

১৯৫০ এর দশকে, ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন উত্তর রোডেশিয়ার স্বাধীনতা আন্দোলনে অন্যতম ফিগার ছিলেন কুন্দ। ১৯৬৪ সালে স্বাধীনতার পরে প্রেসিডেন্ট হন।

বামপন্থী ইউনাইটেড ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স পার্টির (ইউএনআইপি) প্রধান হিসেবে তখন দশক ধরে তিনি এক দলীয় শাসন ব্যবস্থার মধ্যে দেশকে নেতৃত্ব দেন। ১৯৯১ সালে বহুদলীয় নির্বাচনে হেরে কুন্দ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন