1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এখনই লকডাউন করতে বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা: তথ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

এখনই লকডাউন করতে বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা: তথ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ঢাকা শহর আংশিক বা পুরোপুরি লকডাউন করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনটা প্রচার পেলেও তা অস্বীকার করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, এখনই লকডাউন করতে বলেনি বিশ্ব স্বাস্থ সংস্থ্যা।

রোববার (২২ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শনিবার দুপুরে বনানী ১১ নম্বর রোডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বাসায় এক বৈঠকে এই পরামর্শ দেন ডব্লিউএইচওর প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মেয়র।

ডব্লিউএইচওর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বার্নার্ড জুরস রানার বরাতে সাঈদ খোকন জানিয়েছিলেন, লকডাউন বা জরুরি অবস্থা জারি করে করোনা আক্রান্ত দেশগুলো সুফল পেয়েছে। তাই জরুরি প্রয়োজনে বাংলাদেশেও এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ডব্লিউএইচও ধারণা করছে, বাংলাদেশে করোনা সংক্রমণ ভবিষ্যতে আরও বাড়তে পারে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সেই সংবাদ সঠিক নয় বলে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এ ধরনের যে নিউজ প্রকাশ হয়েছে এটা ঠিক নয়। এ ধরনের পরামর্শ তারা দেয়নি।

তিনি আরও বলেন, করোনা সতর্কে তারকাদের মাধ্যমে বিভিন্ন প্রচারণা বিজ্ঞাপন দেয়া হবে। এছাড়া গুজব প্রতিরোধ সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন