1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মদ্যপান নারীর জন্য হারাম, পুরুষের কি বৈধ: সংসদে প্রশ্ন হারুণের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মদ্যপান নারীর জন্য হারাম, পুরুষের কি বৈধ: সংসদে প্রশ্ন হারুণের

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

‘রাজধানীসহ দেশের বিভিন্ন ক্লাবে পুরুষরা গেলে তা সহজেই মেনে নিচ্ছি কিন্তু একজন নারী গেলে খুব সহজে তাকে খারাপ মেয়ে বলে দিতে পারি। মদ্যপান নারীদের হারাম, পুরুষদের কি বৈধ?’ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বুধবার জাতীয় সংসদ ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২০২১’ বিল পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, ‘দেশে আমরা সবাই মুখে মুখে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলছি। কিন্তু বাস্তবে নারী ও পুরুষের সমান অধিকার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। দেশের ভেতর নারীরা নিরাপদে চলাচল করতে পারছে না, সেখানে বিদেশে নারী শ্রমিকদের অবস্থা ভয়াবহ ও বীভৎস। দেশের বাইরে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা যায় না? ইসলামিক আইনে নারীরা বাইরে গেলে মাহরুম লাগে। সেখানে নারীদের পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে’।

তিনি বলেন, ‘নারী পাচারকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের দেশের নারীদের বিদেশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তাদের আর দায়দায়িত্ব নেই। বিষয়টি নারী ও শিশু মন্ত্রণালয় খুবই গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ জানাই’।

বিএনপির এ সংসদ সদস্য বলেন, ‘নারীরা কাজে যাওয়ার ক্ষেত্রে নিরপত্তাহীনতায় ভুগছে। অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্র যদি কড়া মেসেজ দিতে না পারে, আইনের সঠিক প্রয়োগ যদি না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে’।

চিত্রনায়িকা পরী মণির ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে হারুনুর রশীদ বলেন, ‘বোট ক্লাবটির ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ক্লাবটির সভাপতি আমাদের পুলিশ প্রধান। ক্লাবটি তুরাগ নদীর পার দখল করে গড়ে উঠেছে কি না তা দেখতে হবে’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন