1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় সাড়ে চার লাখের বেশি হজ প্রত্যাশীর আবেদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

২৪ ঘণ্টায় সাড়ে চার লাখের বেশি হজ প্রত্যাশীর আবেদন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যান
চালুর ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবের একটি ইলেকট্রনিক পোর্টালে দেশটির হজ প্রত্যাশীদের সাড়া পড়ে গেছে। সেখানে সাড়ে ৪ লাখের বেশির আবেদন জমা পড়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানায় আরব নিউজ।

আবেদনকারীদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও বাকিরা নারী।

এবারের হজ দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। করোনাভাইরাসের কারণে তীর্থযাত্রীর সংখ্যা ৬০ হাজার নির্ধারণ করা হয়েছে।

হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ড. আবদুল ফাতাহ মাশাত জানায়, এ বছর শুধু ১৮ বছরের বেশি বয়সীরা হজ পালনের সুযোগ পাবেন। হজে বাচ্চাদের নেওয়া যাবে না। এ ছাড়া টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

আগে হজ পালন করেননি এমন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের এবারের হজে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

২৩ জুন পর্যন্ত সৌদি নাগরিক ও বাসিন্দাদের নিবন্ধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যান। কিন্তু করোনা সংক্রমণের জেরে ২০২০ সালে ২২২ বছরে প্রথমবার বাতিল হয় হজ। সেইবার নিয়ে সীমিত পরিসরে হজের আয়োজন করে সৌদি। বছর ঘুরলেও বদলায়নি পরিস্থিতি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন