1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মানব সেবায় আরও ২৩ হাজার কোটি টাকা অনুদান বেজোসের সাবেক স্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানব সেবায় আরও ২৩ হাজার কোটি টাকা অনুদান বেজোসের সাবেক স্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী, বিলোনিয়ার ম্যাকেঞ্জি স্কট বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য আরও ২৭০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার কোটি টাকা) অনুদান দিয়েছেন। খবর বিবিসির।

স্কট এক ব্লগ পোস্টে জানান, ঐতিহাসিকভাবে উপেক্ষিত ও অর্থহীনদের এই অর্থ দিতে চান জানান তিনি। জাতিগত বৈষম্য নিরসন, সংস্কৃতি ও শিক্ষার জন্য কাজ করে এমন ২৮৬টি সংস্থাকে তিনি বেছে নিয়েছেন এই অনুদান দেওয়ার জন্য।

স্কট পৃথিবীর সবচেয়ে ধনী মহিলাদের একজন। তার ভাগ্যের চাকা ঘুরে যায় ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর। চুক্তির অংশ হিসেবে আমাজনের শেয়ারের ৪ শতাংশ পান তিনি। ১৯৯৪ সালে বেজোসের সঙ্গে টেক জায়ান্ট আমাজন শুরু করতে সহায়তা করেন স্কট।

গত বছর ১৭০ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এর চার মাসেই  ডিসেম্বরে নারীদের নেতৃত্বাধীন দাতব্য সংস্থায়, ফুড ব্যাংক ও কৃষ্ণাঙ্গদের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২০ কোটি ডলার অনুদান দেন স্কট।

এত বিপুল পরিমাণ অঙ্কের অর্থ অনুদান দেওয়ার পরও স্কট বিশ্বের ২২তম ধনী। ফোর্বসের মতে, তার সম্পদের পরিমাণ ৫ লাখ কোটি টাকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন