1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাইজেরিয়ায় ডাকাতের গুলিতে নিহত ৫৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

নাইজেরিয়ায় ডাকাতের গুলিতে নিহত ৫৩

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
FILE PHOTO: Police officers walk at the JSS Jangebe school, a day after over 300 school girls were abducted by bandits, in Zamfara, Nigeria February 27, 2021. REUTERS/Afolabi Sotunde/File Photo

অনলাইন ডেস্ক |

নাইজেরিয়ার উত্তর–পশ্চিমের জামফারা রাজ্যে সশস্ত্র ডাকাত দলের গুলিতে ৫৩ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ ও স্থানীয় সূত্র এ তথ্য জানায়।

গত বৃহস্পতিবার ও শুক্রবার মোটরসাইকেল আরোহী একদল ডাকাত জুরমি জেলায় অন্তত ছয়টি গ্রামে মাঠে কর্মরত কৃষকদের ওপর হামলা চালায়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেন, শুক্রবার ১৪টি মৃতদেহ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওতে নেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় অধিবাসীরা বলেন, আরও ৩৯টি লাশ উদ্ধার করে পামের দাওরান শহরে কবর দেওয়া হয়েছে।

এক বাসিন্দা বলেন, ওই এলাকায় শেষকৃত্য সম্পন্ন করাটাও কঠিন। কারণ, ডাকাতেরা জুরমি বনে ঘুরে বেড়াচ্ছে এবং যেকোনো সময় হামলা করে বসতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন