1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপির নেতা ইশরাকের অন্যরকম পিকনিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিএনপির নেতা ইশরাকের অন্যরকম পিকনিক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিগত সময়ে ঘুম হওয়া ও কারাবন্দী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে অন্যরকম এক পিকনিক উদ্‌যাপন করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

পিকনিকে অংশ নেওয়াদের কারুর বাবা গুম হয়েছেন অনেক আগে, তখন অনেকেই ছিলেন বয়সে ছোট। কেউ বা আবার পরে জন্ম নিয়েছেন বলে দেখেননি বাবার মুখ। আবার বাবা কারাবন্দী থাকায় বাবার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া হয়নি অনেকের।

শুক্রবার সকালে গুম হওয়া ও কারাবন্দী প্রায় ২০টি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার অদূরে কেরানীগঞ্জ আনোয়ার ম্যাজিক কিংডম রিসোর্টে যান ইশরাক। বিভিন্ন রাইড, সুইমিংপুলে সাঁতার কাটা, দুপরে খাওয়া দাওয়া, বিকেলে খেলাধুলার মধ্য দিয়ে ওই সব পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি অতিবাহিত করেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত এই প্রার্থী।

জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, এই অবৈধ সরকারের সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেকে নেতা-কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন। হাজার হাজার নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করছেন। এদের অনেকের সন্তান তার বাবাকে, ভাইকে পাশে পাচ্ছে না। তাদের এই কষ্ট কিছুটা লাগব করতেই মূলত এই ছোট আয়োজন করেছি। খুব ভালো একটা সময় কাটিয়েছি। আজকের দিনটা আমরা জন্য স্মরণীয় হয়ে থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন