1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রিটেনের নতুন সংক্রমণের ৯১ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রিটেনের নতুন সংক্রমণের ৯১ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ব্রিটেনে নতুন করে যারা করোনায় সংক্রমিত হচ্ছেন তাদের ৯১ শতাংশই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘গত রাতের হিসাবে দেখা গেছে ৯১ শতাংশ মানুষ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।’

ভ্যারিয়েন্টটি বেশি সংক্রমণের জন্য দায়ী সেটি আগেই বলা হচ্ছিল। তখন ব্রিটেন বলেছিল এটি ৪০ থেকে ৫০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য।

এই ভ্যারিয়েন্ট বাংলাদেশেও পাওয়া গেছে। এটি যেমন বেশি সংক্রমণের জন্য দায়ী, তেমনি বেশি অসুস্থও করছে মানুষকে।

এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে হলে দু’টি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছে ল্যানসেট।

ল্যানসেট বলছে, শুধুমাত্র প্রথম টিকা যারা নিয়েছেন তাদের শরীরে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বেশ কম। এমনকি দু’টি টিকা নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবধান বেশি হয়, সে ক্ষেত্রেও অ্যান্টিবডির প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমেছে।

ল্যানসেটের ওই গবেষণায় উঠে এসেছে, ফাইজারের প্রথম টিকা নেওয়া থাকলে করোনার আদি প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া ৭৯ শতাংশ। আলফা প্রজাতির (বি.১.১.৭) বিরুদ্ধে তা ৫০ শতাংশে নেমেছে। এই অ্যান্টিবডির প্রতিক্রিয়া ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আরও কম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন