1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী আবাসনের অনুরোধ ফখরুলের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী আবাসনের অনুরোধ ফখরুলের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার কারণে ক্ষতিগ্রস্তদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে সাততলা বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ আবেদন জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “সরকার বাজেটে মেগা প্রজেক্টের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে। দশ হাজার কোটি টাকার বরাদ্দ হয়ে যায় পঞ্চাশ হাজার কোটি টাকা। অথচ বস্তিবাসীসহ গরিব মানুষদের জন্য সরকারের কোন বাজেটে বরাদ্দ নেই।”

তিনি বলেন, “আমরা বিএনপির পক্ষ থেকে সীমিত সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো। আগামী দুই-একদিনের মধ্যে এ সাহায্য পৌঁছে দেওয়া হবে।”

এর আগে মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করেন এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। বারবার আগুন লাগার কারণে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল।

এ সময় তার সঙ্গে ছিলেন গত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গত সোমবার সাততলা বস্তিতে আগুন লাগে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন