1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতিসংঘ সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জাতিসংঘ সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বাংলাদেশ ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হল।

এক বছর মেয়াদের এই দায়িত্ব এ বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহসভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপাইন।

উল্লেখ্য, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত।

জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলিতে পূর্ণাঙ্গ বহু পাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে।

উল্লেখ্য, ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন