1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিরিয়ালঅনুযায়ী নিবন্ধিতরাই ফাইজারের টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

সিরিয়ালঅনুযায়ী নিবন্ধিতরাই ফাইজারের টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সিরিয়াল অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিরাই ফাইজারের টিকা পাবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার নির্ধারিত চারটি টিকাদানকেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

সোমবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১’ উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ রাতে ফাইজারের টিকার ডায়লুয়েন্ট আসবে। ফাইজারের টিকা ও সিনোফার্মার টিকা দুটোই চলমান থাকবে। ১৩ তারিখে সিনোফার্মা থেকে আরও ৬ লাখ টিকা আসবে। তখন থেকে ফাইজারের টিকাদান কার্যক্রমও শুরু হবে।

তিনি আরও বলেন, সিনোফার্মের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি, তারা যেন আপাতত আগামী তিন মাসে দেড় কোটি টিকা দেয়।

মন্ত্রী বলেন, সিনোভ্যাকও টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে এবং যৌথ উদ্যোগে বাংলাদেশে তারা টিকা তৈরিও করতে চায়। সিনোভ্যাকের টিকা ব্যবহারের জন্য জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। তারা যদি আমাদের এখানে দিতে পারে এবং দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে তৈরি করতে পারে, তাহলে সে সুযোগও করে দেওয়া হবে।

রাশিয়ার টিকা পেতে চুক্তি খসড়া পর্যায়ে আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, রাশিয়া ইতিবাচক টিকার বিষয়ে। দ্রুতই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে।

করোনার চিকিৎসায় রোগীপ্রতি খরচের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বের করেছে যে যাঁরা সাধারণ শয্যায় থাকেন, তাঁদের জন্য প্রতিদিন ১৫ হাজার টাকা এবং আইসিইউতে ৫০ হাজার টাকা খরচ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন