1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘নয়া দামান’ এবার ভারতের কভিড ওয়ার্ডে (ভিডিও) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

‘নয়া দামান’ এবার ভারতের কভিড ওয়ার্ডে (ভিডিও)

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সিলেটের আঞ্চলিক ভাষার গান ‘আইলা রে নয়া দামান’ এবার পৌঁছে গেল ভারতের আসানসোলের কভিড ওয়ার্ডে। সেখানকার জেলা হাসপাতালের নার্স ইন্দ্রানী দত্ত গানটির তালে নেচে ভাইরাল হয়েছেন।

গানটি বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে তুমুল আলোচনায়। ঢাকা মেডিকেলের কয়েক জন ইন্টার্নি ডাক্তার হাসপাতালে বসে নেচে ভাইরাল হন। তারা অবশ্য কভিড রোগীদের চিকিৎসক ছিলেন না।

ইন্দ্রানী একদম রোগীদের খুব কাছে দাঁড়িয়ে টেবিলে মোবাইল রেখে গান বাজিয়ে নেচেছেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর ইন্দ্রানী দত্ত ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘কভিড রোগীদের আনন্দ দিতে দমবন্ধ পরিবেশ থেকে নিজেরাও একটু আনন্দ পেতে এই নাচ।’

গানটির আসল রচিয়তা কে তা নিয়ে বাংলাদেশে গত কয়েক মাসে বেশ আলোচনা হয়েছে। এখন যেটি বেশি বাজানো হচ্ছে, সেটি মূলত রিমেইক করা।

সুমনকুমার দাশের সাম্প্রতিক একটি লেখায় বলা হয়েছে, শাস্ত্রীয় সংগীতের গুরু এবং লোকগানের প্রবাদপ্রতিম শিল্পী রামকানাই দাশের ‘আইলো রে নুয়া জামাই’ গানটি তার মা দিব্যময়ী দাশের রচনা।

রামকানাই দাশের মেয়ে কাবেরী দাশ বলছেন, ১৯৬৫ সালে গানটি তার ঠাকুরমা (দাদী) দিব্যময়ী দাশ রচনা করেন। ১৯৭৩ সালে এটি দিব্যময়ীর কাছ থেকে সংগ্রহ করে শিল্পী ইয়ারুন্নেসা খানম (২০২০ সালে প্রয়াত) সিলেট বেতারে রেকর্ড করেন। যেহেতু দিব্যময়ী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন না, তাই এটি ‘সংগৃহীত’ হিসেবে রেকর্ড হয়েছিল। রেকর্ডে ‘জামাই’ শব্দটি ‘দামান’ এবং কিছু শব্দের অদলবদল করা হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন