1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোয়াড নিয়ে ‘মাথা ঘামাতে রাজি নন’ পুতিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

কোয়াড নিয়ে ‘মাথা ঘামাতে রাজি নন’ পুতিন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্র এবং ভারতসহ চারটি দেশের জোট ‘কোয়াড’ নিয়ে রাশিয়া মাথা ঘামাতে রাজি নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে এর আগে কূটনৈতিক, নিরাপত্তাসহ অন্যান্য সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মিলিত কোয়াড বৈঠকের বিরুদ্ধে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভস।

এরপর পুতিনের বক্তব্য ছিল অনেকটাই নরম সুরের।

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন চীন ও ভারতকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দূরত্ব নিরসনের পরামর্শ দেন। শনিবার এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।

পুতিন বলেন, অন্য চার দেশ একত্র হয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কী কথা বলছে, তা নিয়ে রাশিয়া মাথা ঘামাতে রাজি নয়।

তিনি বলেন, আমি জানি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক নিয়ে কিছু ইস্যু রয়েছে, কিন্তু এটাও জানি যে প্রতিবেশী দেশগুলির মধ্যে এরকম নানা ইস্যু থাকে। তবে আমি ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের মনোভাব জানি। তারা অত্যন্ত দায়িত্বশীল মানুষ। তারা একে-অপরকে শ্রদ্ধার চোখেই দেখেন। আমি বিশ্বাস করি তারা যেকোনো ইস্যু যেটার মুখোমুখি তারা হচ্ছেন তার সমাধানেও তারা পৌঁছবেন।কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এ ক্ষেত্রে অন্য আঞ্চলিক শক্তির নাক গলানো উচিৎ নয়। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্কের দ্রুত উন্নতি হচ্ছে। এর একটি স্ট্র্যাটেজিক দিকও রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন