1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনে শিশুদের জন্য সিনোভ্যাকের ভ্যাকসিন অনুমোদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

চীনে শিশুদের জন্য সিনোভ্যাকের ভ্যাকসিন অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নিজেদের দেশের প্রতিষ্ঠান সিনোভ্যাকের টিকা শিশুদের জন্য জরুরি অনুমোদন দিয়েছে চীন।

রয়টার্স জানিয়েছে, তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের শরীরে প্রয়োগের জন্য অনুমতি পেয়েছে সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনটি।

চীনে গত ৩ জুন পর্যন্ত মোট ৭২৩.৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। সবার বয়স ১৮ কিংবা তার বেশি।

এর আগে ডব্লিউএইচও-র স্বাধীন বিশেষজ্ঞদের প্যানেল এক বিবৃতিতে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ সুপারিশ করেছিল। দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

শিশুদের ওপর সিনোভ্যাকের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এই টিকা তিন থেকে ১৭ বছর বয়সীদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। টিকার পার্শ্ব প্রতিক্রিয়াও তাদের উপর খুবই মৃদু।

এর আগে ফাইজার দাবি করে তাদের উদ্ভাবিত করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর।

প্রতিষ্ঠানটি এপ্রিলে জানায়, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ভালো সহনীয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২৬০ জনের ওপর ফাইজার-বায়োএনটেকের কভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হয়েছে। তাদের শরীরে টিকার দুই ডোজ প্রয়োগ করা হয়। দ্বিতীয় ডোজ প্রয়োগের এক মাস পর তাদের শরীরে কার্যকর অ্যান্টিবডির উপস্থিতি ছিল।

এর আগে ১৬ থেকে ২৫ বছর বয়সীদের ওপর টিকাটির পরীক্ষা চালিয়ে একই রকম ফল পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন