1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অগ্রিম লকডাউন অনেক জীবন বাঁচিয়েছে অস্ট্রেলিয়ায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অগ্রিম লকডাউন অনেক জীবন বাঁচিয়েছে অস্ট্রেলিয়ায়

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে চলছে লকডাউন
অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস মোকাবিলায় নেওয়া অগ্রিম লকডাউনের কারণে অনেক মৃত্যু ঠেকানো গেছে। একইসঙ্গে কোটি কোটি ডলার অর্থনৈতিক ক্ষতির হাত থেকেও দেশটি রক্ষা পেয়েছে।

শনিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ কথা বলা হয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এবং ইউনিভার্সিটি অব মেলবোর্নের করা প্রথম দফার কভিড-১৯ সংক্রমণ নিয়ে গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তারা ক্ষতির পরিমাণ হিসেব করে বলেছে, দেশটির অধিকাংশ স্থানে ২০২০ সালের মার্চ থেকে যে আট সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল তাতে ৪০ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে যা জিডিপি’র তিন শতাংশ।

এই প্রতিবেদনের সহলেখক ও এনএনইউ’র ক্রফোর্ড স্কুল অব পাবলিক পলিসি’র কোয়েন্টিন গ্রাফটন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, দীর্ঘমেয়াদি এই লকডাউনে যে ক্ষতি হয়েছে তা জীবনহানির চেয়ে মহত্তর।

অস্ট্রেলিয়া ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয়। যারা বিদেশ ভ্রমণ করে দেশে ঢুকেছে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখে।

গত বছর মার্চ থেকে জুনে অস্ট্রেলিয়ায় করোনায় মারা গেছে মাত্র ১০৪ জন।

এ দিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে দ্বিতীয় দফার সংক্রমণে প্রায় ৮০০ মারা যাওয়ায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে নয় শতাধিক।

ইউনিভার্সিটি অব মেলবোর্নের প্রফেসর টম কমপাস ভিক্টোরিয়ার বর্তমান লকডাউনকে যথাযথ বলে উল্লেখ করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন