1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১১৩ দিন সমুদ্রে ভেসে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের নৌকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

১১৩ দিন সমুদ্রে ভেসে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের নৌকা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সমুদ্রে ১১৩ দিন থাকার পর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশর দ্বীপে ঠাঁই পেয়েছেন ৮১ জন রোহিঙ্গা। মালয়েশিয়া যাওয়ার আশায় ১১ ফেব্রুয়ারি ৯০ রোহিঙ্গাকে নিয়ে নৌকাটি কক্সবাজার ছেড়ে যায়।

ইন্দোনেশিয়ার উপজাতি সম্প্রদায়ের মৎস্য শিকারিদের নেতা মিফতাচ কাট আডেক বলেছেন, ১১৩ দিনের এই দীর্ঘ ভ্রমণে ৯ জন মারা গেছেন। নৌকার যাত্রীদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু।

রয়টার্স জানিয়েছে, কক্সবাজার ছাড়ার চারদিন পর নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। দেশটির সরকার করোনার ভয়ে তাদের ঢুকতে দেয়নি।

পরে ভারতীয় জলসীমার স্থানীয় জেলেরা নৌকাটি ঠিক করে যাত্রায় সহায়তা করে। ওই সময় ভারতীয় কর্তৃপক্ষ তাদের খাবার এবং প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে দেয়। কিন্তু ঢুকতে দেয়নি।

বাংলাদেশও এই রোহিঙ্গাদের নেয়নি। এভাবে কেটে যায় দিনের পর দিন। পথে আবার নষ্ট হয় ইঞ্জিন।

আচেহ’র পুলিশ কর্মকর্তা সালমিডিন জানিয়েছেন, রোহিঙ্গাদের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। যেখানে তাদের রাখা হয়েছে, জায়গাটি নিরাপদ নয়।

তিনি বলেন, ‘আমরা জানি না তারা সুস্থ কি না। করোনামুক্ত নাকি করোনা আছে। এখন পরীক্ষার চেষ্টা চলছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন