1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চুরির এমন লজ্জাজনক নীতি দেখে আমি অবাক: ট্রুডো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চুরির এমন লজ্জাজনক নীতি দেখে আমি অবাক: ট্রুডো

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Prime Minister Justin Trudeau holds a press conference at Rideau Cottage amid the COVID-19 pandemic in Ottawa on Thursday, May 21, 2020. THE CANADIAN PRESS/Sean Kilpatrick

কানাডার একটি আবাসিক স্কুলে গণকবর থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধারের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের হয়ে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের পক্ষে বাস্তব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘একজন পিতা হিসেবে আমার বাচ্চাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলে কেমন লাগবে আমি তা কল্পনাও করতে পারি না।’

তিনি বলেন, ‘আদিবাসী শিশুদের তাদের সম্প্রদায় থেকে চুরি করার এমন লজ্জাজনক নীতি দেখে প্রধানমন্ত্রী হিসেবে আমি অবাক হয়েছি।’

এছাড়া এর আগে এই  ঘটনাকে ‘দেশের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায়’ বলেও মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী।

ট্রুডো ২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকে আদিবাসীদের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আসছেন। প্রায় ১৭ লাখ আদিবাসীর সঙ্গে তিনি পুনর্মিলিত হয়েছিলেন।

ট্রুডো বলেন, এখনো যেসব আবাসিক স্কুল রয়েছে তাদের এবং আদিবাসীদের জন্য পরবর্তীতে আরও কী করা যায়, তা নিয়ে তিনি তার মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার ক্যামলুপস এলাকার একটি আবাসিক স্কুলের নিচে গণকবর থেকে বৃহস্পতিবার ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়।

স্কুলে একটি জরিপ চলাকালে রাডারের মাধ্যমে ক্যামলুপস স্কুলে গণকবরে শিক্ষার্থীদের দেহাবশেষ থাকার ওই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এসব শিশু আদিবাসী রেড ইন্ডিয়ান বলে খবরে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে তিন বছরের শিশুও রয়েছে। এসব শিশু ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত ক্যামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল।

স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়। এক শতাব্দীরও আগে নির্মিত ওই বোর্ডিং স্কুলে কানাডার আদিবাসী কিশোরদের রাখা হতো।

আদিবাসী সংগঠনের এক বিবৃতিতে আরও বলা হয়, জাদুঘর বিশেষজ্ঞ ও শব পরীক্ষকদের নিয়ে শিশুদের মৃত্যুর কারণ ও সময় খতিয়ে দেখা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন