1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফিলিস্তিনকে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে কাতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ফিলিস্তিনকে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে কাতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গাজার ধসে যাওয়া বাড়িঘর সংস্কারের কাজে ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

মন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল থানি বুধবার টুইটে বলেন, ‘আমরা গাজার সংস্কার কাজের সহায়তায় ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছি। ফিলিস্তিনি ভাইদের সাহায্যের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।’

ফিলিস্তিন ও ইসরায়েলের ১১ দিনের যুদ্ধে প্রায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায়। যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাস উভয়ে নিজেদের জয় হয়েছে দাবি করেছে। সাময়িক যুদ্ধবিরতি উদ্‌যাপন করেছে দক্ষিণ ইসরায়েলের বাসিন্দারা। তবে আরেকটি যুদ্ধ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে।

ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও পশ্চিমা মদদপুষ্ট ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধের সময় হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় প্রায় এক লাখের বেশি লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই জায়গায় প্রায় ৮ লাখ লোকের পানির সংকট রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন