1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরায়েল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরায়েল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইসরায়েল লেবাননে গোলাবর্ষণ করেছে। প্রতিবেশী দেশটি থেকে ব্যর্থ রকেট হামলার জবাবে ইসরায়েলের আর্টিলারি বাহিনী সোমবার এ হামলা চালায়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছয়টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট ইসরায়েলের সীমান্ত পাড়ি দিতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, রকেট হামলার উৎস লক্ষ্য করে আর্টিলারি বাহিনী পাল্টা গোলাবর্ষণ করেছে।

লেবাননের সেনা সূত্র বলছে, তাদের ভূখণ্ডের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষী মিশন এক টুইট বার্তায় ওই এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে।

গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলা তীব্র রূপ নেওয়ার পর থেকে লেবানিজ ভূখণ্ড থেকে তেলআবিব লক্ষ্য করে এটি দ্বিতীয় রকেট হামলার ঘটনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন