1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ঈদের আগে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। সোমবার বেলা ১টা থেকে নতুন দর সারা দেশে কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

স্বর্ণের দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণ আমদানি করতে পারছে না বলে জানিয়েছেন তারা।

নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ৪৪২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।

এদিকে স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি।

সর্বশেষ গত ৯ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়েছিল তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন