1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কবির অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেরত দিল মিয়ানমার সেনাবাহিনী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কবির অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেরত দিল মিয়ানমার সেনাবাহিনী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মিয়ানমারের আলোচিত কবি খেত থাই সেনা হেফাজতে থাকার সময় মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি বার্মিজ নিউজ। খেতের স্ত্রী জানিয়েছেন, স্বামীর মৃতদেহ গ্রহণের সময় কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ কাটা দেখেছেন তিনি।

সেনাবাহিনীর সমালোচনা করে লেখা খেতের একটি লাইন মিয়ানমারে সম্প্রতি ‍তুমুল জনপ্রিয়তা পায়। তিনি লিখেছিলেন, ‘ওরা মাথায় গুলি করেছে, কিন্তু জানে না বিপ্লবটা থাকে হৃদয়ে।’

খেতের ফেইসবুক পেজের তথ্য অনুযায়ী বয়স ৪৫ দেখা গেছে।

তার স্ত্রী জানিয়েছেন, স্বামীর সঙ্গে তাকেও জিজ্ঞাসাবাদে নেয়া হয়েছিল।

‘ওরা আমাকে সকালে হাসপাতালে ডেকে নেয়। গিয়ে দেখি তিনি মর্গে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিছিন্ন করা হয়েছে।’

খেতের মৃত্যুর বিষয়ে জানতে রয়টার্স মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি। সংবাদমাধ্যমটি হাসপাতালের বক্তব্যও জানতে পারেনি।

রয়টার্স জানায়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান বিক্ষোভে খেত থিসহ কমপক্ষে তিন জন কবি নিহত হয়েছেন।

গত মার্চের শুরুর দিকে খেত থি’র বন্ধু কবি ঝাঁ উইনকে (৩৯) মনুইয়ার রাস্তায় বিক্ষোভ চলাকালে গুলি করে হত্যা করে সামরিক বাহিনীর সদস্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন