1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাভাইরাসের ওষুধ উৎপাদন করছে ইরান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের ওষুধ উৎপাদন করছে ইরান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সফল চিকিৎসায় চীনে ব্যবহৃত একটি ওষুধ শিগগিরই উৎপাদন করতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা আলী রাজ্জাজান এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, ওষুধটির কাঁচামাল এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছে এবং এগুলো কাস্টমস বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দুই দিনেরও কম সময়ের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করবে তেহরান।

চীনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধটির সাফল্য তুলে ধরে রাজ্জাজান বলেন, এটি ভাইরাস বিরোধী একটি স্বতন্ত্র ওষুধ এবং ইরানে করোনার চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের পাশাপাশি ব্যবহার করা হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নির্মূলের চেষ্টা করছে জানিয়ে রাজ্জাজান বলেন, ইরানের বিশেষজ্ঞরা করোনা মোকাবিলায় এরইমধ্যে যেসব গবেষণা করেছেন তার ফলাফল বিশ্বের বহু দেশ ব্যবহার করছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ২০ হাজার ৬১০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে সাত হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।চীনের উহান শহর থেকে উৎপন্ন এ ভাইরাস বর্তমানে ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে তিন লাখ ৭ হাজার ৭২০ জন। মহামারি এই ভাইরাস বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন