1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী কর্মকাণ্ড গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের প্রধান খাদ্য চাল বিদেশ থেকে আমদানি করতে হয় না। কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণে নানামুখী কাজ চলমান আছে। এখন আমরা চালের পাশাপাশি পুষ্টিযুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছি। আমরা সার্বিকভাবে চাচ্ছি কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে।

শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূূর্ব খণ্ড গ্রামে কৃষক দেলোয়ারের টিউলিপ বাগান ও বিভিন্ন বিদেশি সবজির প্লট দেখতে এসে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, আমরা এখন দেশি বিভিন্ন কৃষিপণ্যের পাশাপাশি  অপ্রচলিত ফসল ড্রাগন, স্ট্রবেরি, মাল্টা, কফি, কেশোনাটসহ নানা ধরনের ফল ও সবজির চাষ করছি। আগে টমেটোসহ নানা ধরনের সবজি মৌসুমি ফসল হিসেবে উৎপাদিত হলেও নানা ধরনের জাত উন্নয়নে এখন সারা বছর ধরেই টমেটোসহ নানা ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে। এখন বিভিন্নভাবে আমাদের দেশে কৃষি উদ্যোক্তারা বিদেশ থেকে নানা কৃষি প্রযুক্তি ও নতুন নতুন জাত এনে উৎপাদন করে দেশে সম্ভাবনা তৈরি করছেন। বিশেষ করে টিউলিপ ফুলের সম্ভাবনা রয়েছে।

এর আগে সকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুজ্জামান শ্রীপুরের এই বাগান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আঞ্জুমান আরা শিউলী প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন