1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত: অর্থমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত: অর্থমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মিয়ানমারে সরকার পরিবর্তনের কারণে দেশটি থেকে এক লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী বিষয়টি জানান।

অর্থমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছিল। কিন্তু, সম্প্রতি দেশটির ক্ষমতার পরিবর্তন হওয়ায় আপাতত আমরা আমদানি স্থগিত করেছি।

অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। তাদের এখন চাল রপ্তানির আগ্রহ আছে কিনা বা আমরাও এ পরিস্থিতিতে কীভাবে আমদানি করবো, এসব বিষয় বিবেচনা করে চাল আমদানি নিয়ে পরে সিদ্ধান্ত হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জরুরিভাবে মিয়ানমার থেকে আমাদের অনেক সময় আমদানি করতে হয়। এর আগেও আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করেছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন