1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সহায় হতদরিদ্ররা সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য পান: ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

সহায় হতদরিদ্ররা সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য পান: ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন বলেছেন, দেশের হতদরিদ্র মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা পাচ্ছেন। যার ঘর নেই সে ঘর পাচ্ছেন, যাদের চিকিৎসার টাকা নেই তারা চিকিৎসার টাকা পাচ্ছেন। তিনি বলেন, অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে তাদেরকে ভাতার আওতায় এনেছেন। শনিবার সকালে জামালপুর সদরের উপজেলার অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল, অসহায় ২১জনের মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহনসীনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন