1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ম্যাচ স্থগিত হওয়ায় ফিফার দুঃখ প্রকাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ম্যাচ স্থগিত হওয়ায় ফিফার দুঃখ প্রকাশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে থাকে কোটি কোটি ফুটবল অনুরাগী। ব্যতিক্রম ছিল না রবিবার রাতেও। তবে এদিনের বিশ্বকাপ বাছাই ম্যাচটি কিক অফের কয়েক মিনিট পরই স্থগিত হয়ে যায়। যে জন্য সোমবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে ফিফা।

রবিবার সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও আর্জেন্টিনার তিন ফুটবলারকে ধরতে মাঠে ঢুকে পড়েছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আগে থেকেই চার খেলোয়াড়ের ম্যাচে অংশ নেওয়া নিয়ে আপত্তি ছিল তাদের। যাদের তিনজনই ছিলেন শুরুর একাদশে। তারা মনে করছে ওই খেলোয়াড়রা কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করেছেন।

এ ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে ব্রাজিল স্বাস্থ্য কর্মকর্তাদের হাতাহাতিও হয়। একপর্যায়ে মাঠ ছেড়ে যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা। প্রায় এক ঘণ্টা পর ম্যাচ স্থগিতের ঘোষণা আসে।

সাউথ আমেরিকান ফুটবলস গভর্নিং বডি- কনমেবল জানিয়েছিল, রেফারি এবং ম্যাচ কমিশনার তাদের রিপোর্ট ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে জমা দেবেন। তারাই পরবর্তী নির্দেশনা জানাবে।

ফিফা এরই মধ্যে প্রতিবেদন পেয়েছে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদন বিশ্লেষণ করে সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন