1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিদেশি ফিচার ফোনের দাম বাড়বে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

বিদেশি ফিচার ফোনের দাম বাড়বে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিদেশি ফিচার ফোনের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, সেলুলার ফোন উৎপাদন, সংযোজন ও পশ্চাদ সংযোগ শিল্পের প্রসারে এ শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরো বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ এবং দেশি শিল্পের প্রতিরক্ষণে ফিচার ফোন আমদানিতে শুল্কহার বৃদ্ধিকরণের প্রস্তাব করছি।

বিদেশি ফিচার ফোনে শুল্ক বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎপাদকদের ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাবও করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে দেশে ব্যবহৃত মোবাইলের সিংহভাগ এ দেশে উৎপাদন ও সংযোজন হয়ে থাকে। স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরো দুই বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব করছি।

অর্থমন্ত্রীর এসব প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদশে মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)।

স্মার্টফোনের ব্যবহার বাড়লেও দেশে মোট গ্রাহকের প্রায় ৭০ শতাংশ এখনও ফিচার ফোন ব্যবহার করেন। ফিচার ফোন আমদানিতে বর্তমানে ৩৫ শতাংশের বেশি আমদানি শুল্ক রয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে, চলতি বছর জানুয়ারি নাগাদ দেশে ১২টি মোবাইল ফোন কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় সব কারখানা উৎপাদন ও সংযোজন শুরু করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন