1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বহুদিন পর অভিনয়ে অলিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বহুদিন পর অভিনয়ে অলিক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সম্প্রতি রওনক হাসানের রচনা ও পরিচালনায় ‘বিবাহ হবে’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিক। ধারাবাহিকটি বাংলা ভিশনে চলছে।

অলিক বলেন, ‘রওনক অনেক দিন ধরেই আমাকে বলতেছিল, একটা চরিত্র তার মাথায় আসছে আমাকে নিতে চায়। দুই ভাইয়ের একটা চরিত্র। দুই ভাই একই সঙ্গে এন্টি নিবে স্ক্রিনে। হঠাৎ করে পর্দায় হাজির হলেও তাদের একটা গল্প আছে। গল্পটা এখানে প্রকাশ করতে চাচ্ছি না। দর্শকদের ভাল্লাগবে। ও কেন আমাকে ভাবছে জানি না। প্রায় মাস খানেক ধরেই বলতেছিল। তবে অ্যাক্টিং করতে গিয়ে ভালো লেগেছে। ওর কো-অপারেশন, ওর সঙ্গে কথা বলে কিভাবে অভিনয় করা  যায় সেসব ঠিক করেছি। যদিও আমি নিয়মিত অভিনেতা না, কিন্তু দর্শক তো তা বুঝবে না। তারপরও চেষ্টা করেছি কিভাবে ওই চরিত্রের সঙ্গে মিলে যাওয়া যায় বা মিশে যাওয়া যায়।’

বহুদিন পর অভিনয় করা প্রসঙ্গে অলিক বলেন, ‘অভিনয় দিয়েই আমার ক্যারিয়ারটা শুরু। কিন্তু ওইভাবে পরে আর অভিনয় করা হয় নাই। এরপর পরিচালনায় চলে এসেছি। এখানেই বেশি ব্যস্ত হয়ে পড়ি।’

ছোটপর্দার জন্য নাটক টেলিফিল্ম নির্মাণের পাশাপাশি অলিক সিনেমাও নির্মাণ করেন। তার নির্মিত ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রটি ব্যাপক সাফল্য অর্জন করে। এরপর নির্মাণ করেন ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘এক পৃথিবী প্রেম’। শিগগিরই সরকারি অনুদানের একটি সিনেমার নির্মাণ কাজ শুরু করবেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন