1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

নরওয়ের একটি শহরে তীর-ধনুক নিয়ে এক ব্যক্তির হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় কংসবার্গ শহরের ওই ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আলজাজিরা জানায়, বুধবারের এ ঘটনায় সন্দেহভাজন আটক হলেও হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু বলতে পারেনি।

পুলিশ প্রধান অইভিন্দ আস বলেন, ‘ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে… এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, ওই ব্যক্তি একাই এ ঘটনা ঘটিয়েছে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ওই ব্যক্তি শহরে ঘুরে ঘুরে মানুষকে লক্ষ্য করে তীর ছুড়েছিল।

এটি সন্ত্রাসী হামলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

এদিকে দেশটির টিভি২ চ্যানেল জানিয়েছে, ওই ব্যক্তির কাছে ছুরি এবং অন্যান্য অস্ত্রও ছিল।

তীর-ধনুক হামলাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন