1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একসঙ্গে সাফা কবির ও অ্যালেন শুভ্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

একসঙ্গে সাফা কবির ও অ্যালেন শুভ্র

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চরকি ভিন্ন ভিন্ন কাজের ভিড়ে নতুন একটি ক্যাটাগরি চালু করেছে। যা ‘চরকি ফ্লিক’ নামে প্রচারিত হবে। সিনেমা এক টানে দেখার এই ক্যাটাগরিতে প্রথম পরিবেশনা হতে যাচ্ছে নিশান মাহমুদ পরিচালিত ‘হ্যাপি বার্থডে’।

এই গল্পের মধ্য দিয়ে চরকিতে প্রথমবারের মতো দেখা যাবে সাফা কবির ও এলেন শুভ্রকে। তাদের সাথে পর্দায় দেখা মিলবে রোজী সিদ্দিকী, ইকবাল হোসাইন, আবদুল্লাহ আল সেন্টু, প্রীতি চৌধুরী, হোসেইন জীবন, কাজী আবরার হাসান, ইশরাক রহমান শান্তসহ আরও অনেকের।

তরুণী পিংকি টিকটিক করে বেশ পরিচিত মুখ হয়ে যায়। এলাকার তরুণ সমাজে তাকে নিয়ে অন্যরকম আকর্ষণ। পিংকি সুযোগ পেলেই ইন্টারনেট ঠিক করার অজুহাতে মিজানকে বাসায় ডেকে নিয়ে আসে। ইন্টারনেট নষ্ট আর ঠিক করার খেলা তাদের মধ্য বেশ অনেক দিন ধরেই চলে।

পিংকির জন্মদিনে অনেকে টিকটক করে জন্মদিনের শুভেচ্ছা জানায় কিন্তু মিজান কিছুই করতে পারে না। কীভাবে পিংকিকে জন্মদিনে খুশি করা যায়, কীভাবে পিংকির মন পাওয়া যায় এই ভেবে হয়রান হয় মিজান।

পিংকি ও মিজানের দারুণ রসায়নের এমন এক গল্প নিয়েই নির্মিত হয়েছে চরকি ফ্লিক ‘হ্যাপি বার্থডে’। আগামী ১৯ মে বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে ‘হ্যাপি বার্থডে’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন