1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দখল হওয়া খাল পুনঃউদ্ধারের দাবীতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে দখল হওয়া খাল পুনঃউদ্ধারের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দখল হওয়া খাল পুনঃউদ্ধারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার বিকেলে সদর উপজেলার মধ্য পেয়ারপুর বাজারে এই কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার শিশু-কিশোরসহ সব বয়সের শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, লিলির বাড়ি থেকে তফেল সরদারের বাড়ি পর্যন্ত সোয়া দুই কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে মধ্যপেয়ারপুর খাল। এটি পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলার কারনে বেদখল হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। এতে কৃষিকাজে পানি সরবরাহ নিয়ে বিপাকে পড়েছেন এলাকার শত শত কৃষক। এছাড়া খালটি অস্তিত্ব সংকটে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তাই, দ্রুত খাল উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন