1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সকল ষড়যন্ত্রের জবাব হচ্ছে পদ্মা সেতু নির্মাণ: খালিদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

সকল ষড়যন্ত্রের জবাব হচ্ছে পদ্মা সেতু নির্মাণ: খালিদ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ প্রত্যক্ষ করা শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশ এখন সমগ্র বিশ্বে এক উচ্চতার আসনে অধিষ্ঠিত হয়েছে। পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। সমগ্র দেশবাসী পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের আলোকবর্তিকা। তার আলোয় আলোকিত হচ্ছে দেশ। তিনি পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চার লেন-ছয় লেনের মহাসড়ক, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন।

খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করছিলেন। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে সরাসরি সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রী শিমুলিয়া ফেরিঘাট এলাকায় নির্মিতব্য তীররক্ষা কাজের স্থান পরিদর্শন করেন। তিনি নৌপথে শিমুলিয়া ফেরিঘাট থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ীস্থ ইলিয়াস আহম্মেদ চৌধুরী ফেরিঘাট এলাকার বিভিন্ন স্থানে ড্রেজিং কাজ পরিদর্শন করেন।

এছাড়াও প্রতিমন্ত্রী পরে কাঁঠালবাড়ীস্থ ইলিয়াস আহম্মেদ চৌধুরী ফেরিঘাট এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন