1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সব ভিডিওতে বিজ্ঞাপন দেখালেও টাকা দেবে না ইউটিউব! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

সব ভিডিওতে বিজ্ঞাপন দেখালেও টাকা দেবে না ইউটিউব!

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইউটিউব তাদের বিজ্ঞাপন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। যাদের চ্যানেল মনিটাইজেশন করা নেই, তাদের ভিডিওতেও এখন বিজ্ঞাপন দেখাবে গুগল। কিন্তু সংশ্লিষ্ট ভিডিও নির্মাতারা কোনো অর্থ পাবেন না।

ফোর্বস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ইতিমধ্যে ইউটিউবের টার্মস অব সার্ভিসে ‘রাইট টু মনিটাইজ’ নামের একটি বিভাগ দেখতে পাচ্ছেন। ২০২১ সাল আসতে আসতে সব দেশের জন্যই এটি প্রযোজ্য হবে।

সেখানে বলা হয়েছে, ‘যে সব চ্যানেল ইউটিউবের পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি)-তে নেই, তাদের কিছু ভিডিওতে আজকে থেকে বিজ্ঞাপন যোগ করা হবে।’

‘এর মানে মনিটাইজেশনে না থাকলেও আপনার ভিডিওতে বিজ্ঞাপন পেতে পারেন। যেহেতু আপনি ওয়াইপিপি-তে নেই, তাই বিজ্ঞাপন থেকে কোনো অর্থ পাবেন না।’

ওয়াইপিপি-তে ভিডিও নির্মাতাদের যুক্ত করতে ইউটিউব কিছু শর্ত দেয়। এ জন্য চ্যানেলে এক হাজারের বেশি অনুসারী থাকতে হয়। পাশাপাশি শেষ ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ভিউ লাগে।

ওয়াইপিপি-র সদস্য হলে তবেই এতদিন ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দিত।

এখন নতুন একটি চ্যানেলেও বিজ্ঞাপন যেতে পারে।

যারা ওয়াইপিপি’র সদস্য, তাদের অবশ্য চিন্তার কিছু নেই। তারা আগেরই মতো অর্থ পাবেন।

ইউটিউবের নতুন নীতিমালায় অনেকেই নাখোশ হয়েছেন। কম অনুসারী এবং ভিউ’র চ্যানেল থেকে তারা আয় করবে, অথচ নির্মাতাদের কোনো কিছু দেবে না-এটি প্রযুক্তিবিদেরা মানতে পারছেন না।

সেইন্টনেল নামের একজন মার্কিন প্রযুক্তিবিদ বিবিসিকে বলেছেন, ‘আমি তো আমার চ্যানেল বিজ্ঞাপনমুক্ত রাখতে চাই। কিন্তু এখন সেটি পারব না। বেশি লাভের আশায় ইউটিউব তাদের নীতিমালায় পরিবর্তন এনেছে। অথচ মানুষকে ঠকাবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন