1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টুইটারে দুই নতুন ফিচার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

টুইটারে দুই নতুন ফিচার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নতুন ফিচার টুইটার ফ্লিটস সব দেশের জন্য চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি। এর পাশাপাশি ভয়েস কনভারসেশনের রুমের জন্য ‘স্পেসেস’ নামে আরেকটি ফিচার ডেভেলপের কথাও জানিয়েছে তারা।

স্ন্যাপচ্যাট বা অন্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এখন টুইটারে আলাদা ট্যাবের সাহায্যে ছবি, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে। যা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পর অটোমেটিক অদৃশ্য হবে। এই বিশেষ ফিচারটি নাম Twitter Fleets।

ব্লগপোস্টে টুইটার জানিয়েছে, এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি করে কথোপকথনে অংশ নিতে পারবেন।

মূলত ‘মোমেন্টারি থটস’ শেয়ারিংয়ের ফিচার এটি। এতে অনেকটা বেশি স্বচ্ছন্দ অনুভব করবেন ব্যবহারকারীরা। বিশেষ করে টুইটারে যারা নতুন, তারা এই টুইটার ফ্লিটস থেকে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।

টুইটার ফ্লিট আপলোড করতে হলে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে অ্যাপের উপরের বা দিকের কোণে ‘+’ সাইনটি খুঁজে বের করতে হবে। তার পর টেক্সট, ফটো, জিফ আপলোড করা যাবে।

ইতিমধ্যে স্পেসেস ভয়েস চ্যাটরুম নিয়ে কাজ শুরু করেছে টুইটার। এ বিষয়ে টুইটারের প্রোডাক্ট ডিজাইনার মায়া পেটারসন জানিয়েছেন, এই ফিচার ডেভেলপ করার পেছনে একটি আলাদা উদ্দেশ্য রয়েছে। ফিচারটির সাহায্যে পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যেও ব্যক্তিগত কথোপকথনের জন্য একটি নিরাপদ জায়গা বা সেফ স্পেস তৈরি করা যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন