1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা ভাইরাস প্রতিরোধক নিয়মিত কার্যক্রমের চালাচ্ছে এএসপি(সার্কেল) আবির হাসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

করোনা ভাইরাস প্রতিরোধক নিয়মিত কার্যক্রমের চালাচ্ছে এএসপি(সার্কেল) আবির হাসান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।
সহকারি পুলিশ সুপার ( রাজৈর ও শিবচর সার্কেল) আবির হাসান জানান,করোনা ভাইরাস প্রতিরোধক নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে রাজৈর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সচেতনতা মূলক প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে কয়েকটি প্রস্তাব করা হয় যেমন: ১।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি একটি ফ্ল- কর্নার স্থাপন করে জ্বর, সর্দিকাশি, গলা ব্যাথা, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসবে তাদেরকে অন্য রুগী হতে আলাদা করে সেবা প্রদান করা। ২। দোকান পাট বন্ধ করতে এবং সাধারন জনগনকে ঘরে রাখতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামলীগ নেতাদের কাজ করতে হবে ৩।যাদের খাদ্য সাহায্য দিতে হবে তাদের একটি পুর্নাঙ্গ তালিকা তৈরী করা ইত্যাদি ।

তাছাড়া বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামে স্থানীয় ব্যাবসায়ী ও রাজনীতিবিদ জনাব আব্দুল হালিম ফকির কর্তৃক পরিচালিত খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আকস্মিক ভাবে উপস্থিত হয়ে আগত জনসমাগমের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী গ্রহন করতে অনুরোধ করা হয়।

এরপর টেকেরহাট বন্দর এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যাবেক্ষণ করা হয় এবং বিনা প্রয়োজনে বাজারে উপস্থিত লোকজনকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরবর্তীতে রাজৈর থানার সাপ্তাহিক চৌকিদারী প্যারেডে উপস্থিত হয়ে করোনা ভাইরাসের মহামারি চলমান অবস্থায় তাদের মনোবল বৃদ্ধিতে করণীয় বিষয়গুলো আলোচনা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন