1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাঙ্গামাটিতে ঘুম থেকে তুলে ২ জনকে গুলি করে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

রাঙ্গামাটিতে ঘুম থেকে তুলে ২ জনকে গুলি করে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ১০৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় ২ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার রাত ৩টায় ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে।

ওসি আরও জানান, নিহতরা আঞ্চলিক দল জেএসএসের সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এই হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার সকালে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এবং থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন